NeuTech এইচএসসি (BMT) বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন ব্যবহারিকসহ দ্বাদশ শ্রেণির সহায়ক বইটি পরীক্ষা-২০২৭-এর প্রস্তুতির জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (BTEB) কর্তৃক প্রণীত সর্বশেষ সিলেবাস, প্রশ্নকাঠামো ও মানবণ্টনের আলোকে প্রস্তুত করা হয়েছে। শিক্ষার্থীদের ব্যবসায়িক যোগাযোগ দক্ষতা বৃদ্ধি এবং পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি নিশ্চিত করার লক্ষ্যে বইটিতে প্রয়োজনীয় বিষয়গুলো সহজ, সাবলীল ও পরীক্ষোপযোগীভাবে উপস্থাপন করা হয়েছে।
শিক্ষার্থীদের এক নজরে বিষয়বস্তু সম্পর্কে ধারণা দেওয়ার জন্য বইয়ের শুরুতে সিলেবাস, মানবণ্টন এবং বিস্তারিত সূচিপত্র সংযোজন করা হয়েছে। বইটির বাংলা ও English—উভয় অংশের প্রতিটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সহজ-সরল ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা বিষয়গুলো সহজে বুঝতে এবং পরীক্ষায় যথাযথভাবে উপস্থাপন করতে পারে। প্রয়োজনীয় ক্ষেত্রে বিশ্লেষণধর্মী ছক, চক্র ও চিত্র সংযোজন করা হয়েছে, যা গুরুত্বপূর্ণ বিষয়গুলো দ্রুত বুঝতে ও মনে রাখতে সহায়তা করবে।
ধারাবাহিক ও চূড়ান্ত মূল্যায়নে ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে সিলেবাসভিত্তিক ব্যবহারিক সমাধান এবং প্রয়োজনীয় সংক্ষিপ্ত নোট বা Short Note সংযোজন করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক অংশের জন্যও প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারবে। ব্যবসায়িক যোগাযোগের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের যোগাযোগ দক্ষতা আরও উন্নত করার সুযোগ পাবে।
সর্বোপরি, প্রস্তুতি যাচাই ও দক্ষতা মূল্যায়নের জন্য বইয়ের শেষে রয়েছে স্পেশাল মডেল টেস্ট এবং বিভিন্ন বছরের HSC (BMT) বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরমালা। দ্বাদশ শ্রেণির HSC (BMT) শিক্ষার্থীদের Business English and Communication বিষয়ে জ্ঞান, ব্যবহারিক দক্ষতা, যোগাযোগ সক্ষমতা এবং পরীক্ষাভিত্তিক প্রস্তুতি শক্তিশালী করার জন্য বইটি একটি কার্যকর শিক্ষা সহায়ক।














































































Reviews
There are no reviews yet.