NeuTech এইচএসসি (বিএমটি) ফিন্যান্সিয়াল কাষ্টমার সার্ভিসেস-১ ব্যবহারিকসহ দ্বাদশ শ্রেণি সহায়ক বই পরীক্ষা-২০২৭ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (BTEB) কর্তৃক প্রণীত সর্বশেষ সিলেবাস, প্রশ্নকাঠামো ও মানবণ্টনের আলোকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ ও কার্যকর পরীক্ষার প্রস্তুতির জন্য প্রণয়ন করা হয়েছে। বইটিতে তাত্ত্বিক বিষয়, ব্যবহারিক দক্ষতা এবং পরীক্ষাভিত্তিক অনুশীলনকে গুরুত্ব দিয়ে বিষয়বস্তু সহজ ও প্রাঞ্জলভাবে উপস্থাপন করা হয়েছে।
শিক্ষার্থীদের এক নজরে প্রয়োজনীয় তথ্য জানার সুবিধার্থে বইয়ের শুরুতে সিলেবাস, মানবণ্টন এবং বিস্তারিত সূচিপত্র সংযোজন করা হয়েছে। প্রতিটি অধ্যায়ের শুরুতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সহজে বোঝানোর জন্য ‘কী টপিক’ আকারে প্রয়োজনীয় আলোচনা তুলে ধরা হয়েছে। এতে শিক্ষার্থীরা অধ্যায়ের মূল বিষয়গুলো দ্রুত বুঝে পরবর্তী অংশের পড়াশোনা আরও কার্যকরভাবে সম্পন্ন করতে পারবে।
BTEB-এর প্রণীত সিলেবাস অনুসারে অধিক সংখ্যক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্ন এবং উত্তর সংযোজন করা হয়েছে। প্রশ্নোত্তরগুলো সর্বাধিক পয়েন্টের ভিত্তিতে সহজ-সরল ও প্রাঞ্জল ভাষায় রচনা করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা পরীক্ষার খাতায় প্রয়োজনীয় তথ্য যথাযথভাবে উপস্থাপন করতে পারে। গুরুত্বপূর্ণ বিষয়গুলো সহজে বোঝানোর জন্য প্রয়োজনীয় ক্ষেত্রে ছক, চক্র ও চিত্র ব্যবহার করা হয়েছে।
ফিন্যান্সিয়াল কাষ্টমার সার্ভিসেস-১ বিষয়ের ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির জন্য সিলেবাসভিত্তিক ব্যবহারিক সমাধান এবং মৌখিক পরীক্ষার প্রস্তুতির জন্য মৌখিক অভীক্ষা সংযোজন করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার প্রস্তুতিও একসঙ্গে সম্পন্ন করতে পারবে।
পরীক্ষার আগে প্রস্তুতি যাচাই এবং দক্ষতা মূল্যায়নের জন্য বইয়ের শেষে রয়েছে স্পেশাল মডেল টেস্ট। পাশাপাশি বিভিন্ন বছরের HSC (BMT) বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরমালা সংযোজন করা হয়েছে। বিগত বছরের প্রশ্ন অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীরা পরীক্ষার প্রশ্নের ধরন ও গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বাস্তব ধারণা লাভ করতে পারবে।
সর্বোপরি, NeuTech-এর এই সহায়ক বইটি দ্বাদশ শ্রেণির HSC (BMT) শিক্ষার্থীদের সিলেবাসভিত্তিক পড়াশোনা, গুরুত্বপূর্ণ প্রশ্নের প্রস্তুতি, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার অনুশীলন এবং মডেল টেস্টের মাধ্যমে পরীক্ষা-২০২৭-এর প্রস্তুতিকে আরও সুসংগঠিত করতে সহায়ক হবে।














































































Reviews
There are no reviews yet.