NeuTech এইচএসসি (BMT) হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ-১ ব্যবহারিকসহ একাদশ শ্রেণির সহায়ক বইটি পরীক্ষা-২০২৭-এর প্রস্তুতির জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (BTEB) কর্তৃক প্রণীত সর্বশেষ সিলেবাস, প্রশ্নকাঠামো ও মানবণ্টনের আলোকে প্রস্তুত করা হয়েছে। শিক্ষার্থীদের হিসাববিজ্ঞান বিষয়ে পূর্ণাঙ্গ, নির্ভুল ও কার্যকর প্রস্তুতি নিশ্চিত করার লক্ষ্যে বইটিতে তাত্ত্বিক বিষয়, প্রায়োগিক সমস্যা, ব্যবহারিক সমাধান এবং পরীক্ষাভিত্তিক অনুশীলন সুন্দরভাবে সাজানো হয়েছে।
শিক্ষার্থীদের এক নজরে বিষয়বস্তু সম্পর্কে ধারণা দেওয়ার জন্য বইয়ের শুরুতে সিলেবাস, মানবণ্টন এবং বিস্তারিত সূচিপত্র সংযোজন করা হয়েছে। BTEB-এর নির্ধারিত সিলেবাস অনুসরণ করে সর্বাধিক সংখ্যক গুরুত্বপূর্ণ তাত্ত্বিক প্রশ্ন ও উত্তর সংযোজন করা হয়েছে। পাশাপাশি হিসাববিজ্ঞানের বিভিন্ন প্রায়োগিক সমস্যা ১০০% নির্ভুলভাবে সমাধান করে দেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীরা প্রতিটি সমস্যার সমাধান পদ্ধতি ধাপে ধাপে বুঝতে ও অনুশীলন করতে পারে।
প্রশ্নোত্তরের প্রয়োজনীয় ক্ষেত্রে বিশ্লেষণধর্মী ছক, চক্র ও চিত্র সংযোজন করা হয়েছে। প্রায়োগিক সমস্যাগুলো সহজে সমাধানের সুবিধার্থে প্রয়োজনীয় নিয়ম ও পদ্ধতি আলাদাভাবে তুলে ধরা হয়েছে। প্রতিটি অধ্যায়ের শেষে অতিরিক্ত অনুশীলনের জন্য বিভিন্ন প্রায়োগিক সমস্যা সংযোজন করা হয়েছে, যা শিক্ষার্থীদের নিয়মিত চর্চার মাধ্যমে হিসাব করার দক্ষতা বৃদ্ধি করতে সহায়তা করবে।
ধারাবাহিক ও চূড়ান্ত মূল্যায়নে ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে সিলেবাসভিত্তিক ব্যবহারিক সমাধানও বইটিতে সংযোজন করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক অংশের জন্যও প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারবে।
সর্বোপরি, প্রস্তুতি যাচাই ও দক্ষতা মূল্যায়নের জন্য বইয়ের শেষে রয়েছে স্পেশাল মডেল টেস্ট এবং বিভিন্ন বছরের HSC (BMT) বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরমালা। একাদশ শ্রেণির HSC (BMT) শিক্ষার্থীদের হিসাববিজ্ঞান বিষয়ে তাত্ত্বিক জ্ঞান, প্রায়োগিক দক্ষতা এবং পরীক্ষাভিত্তিক প্রস্তুতি আরও শক্তিশালী করার জন্য বইটি একটি কার্যকর শিক্ষা সহায়ক।














































































Reviews
There are no reviews yet.