NeuTech এইচএসসি (বিএমটি) ব্যবসায় গণিত ও পরিসংখ্যান ব্যবহারিকসহ দ্বাদশ শ্রেণির সহায়ক বইটি পরীক্ষা-২০২৭-এর প্রস্তুতির জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (BTEB) কর্তৃক প্রণীত সর্বশেষ সিলেবাস, প্রশ্নকাঠামো ও মানবণ্টনের আলোকে প্রস্তুত করা হয়েছে। শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ, নির্ভুল ও কার্যকর প্রস্তুতি নিশ্চিত করার লক্ষ্যে বইটিতে তাত্ত্বিক বিষয়, গাণিতিক সমস্যা, ব্যবহারিক সমাধান এবং পরীক্ষাভিত্তিক অনুশীলন সুন্দরভাবে সাজানো হয়েছে।
শিক্ষার্থীদের এক নজরে বিষয়বস্তু সম্পর্কে ধারণা দেওয়ার জন্য বইয়ের শুরুতে সিলেবাস, মানবণ্টন এবং বিস্তারিত সূচিপত্র সংযোজন করা হয়েছে। BTEB-এর নির্ধারিত সিলেবাস অনুসরণ করে সর্বাধিক সংখ্যক গুরুত্বপূর্ণ তাত্ত্বিক প্রশ্ন ও উত্তর সংযোজন করা হয়েছে। পাশাপাশি ব্যবসায় গণিত ও পরিসংখ্যানের বিভিন্ন গাণিতিক সমস্যা ধাপে ধাপে সমাধান করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা প্রতিটি সমস্যার সমাধান পদ্ধতি সহজে বুঝতে ও অনুশীলন করতে পারে।
গাণিতিক সমস্যা সমাধানের সুবিধার্থে প্রয়োজনীয় সূত্রগুলো আলাদাভাবে উপস্থাপন করা হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয়গুলো সহজে বোঝানোর জন্য প্রয়োজনীয় ক্ষেত্রে বিশ্লেষণধর্মী ছক, চক্র ও চিত্র সংযোজন করা হয়েছে। ফলে শিক্ষার্থীরা জটিল গাণিতিক বিষয়গুলো সহজে আয়ত্ত করতে পারবে এবং পরীক্ষায় নির্ভুলভাবে উত্তর লেখার দক্ষতা অর্জন করতে পারবে।
ধারাবাহিক ও চূড়ান্ত মূল্যায়নে ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে সিলেবাসভিত্তিক ব্যবহারিক সমাধান এবং মৌখিক পরীক্ষার প্রস্তুতিও বইটিতে সংযোজন করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা লিখিত পরীক্ষার পাশাপাশি ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্যও প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারবে।
সর্বোপরি, প্রস্তুতি যাচাই ও দক্ষতা মূল্যায়নের জন্য বইয়ের শেষে রয়েছে স্পেশাল মডেল টেস্ট এবং বিভিন্ন বছরের HSC (BMT) বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরমালা। দ্বাদশ শ্রেণির HSC (BMT) শিক্ষার্থীদের ব্যবসায় গণিত ও পরিসংখ্যান বিষয়ে তাত্ত্বিক জ্ঞান, গাণিতিক দক্ষতা, ব্যবহারিক প্রস্তুতি এবং পরীক্ষাভিত্তিক অনুশীলন আরও শক্তিশালী করার জন্য বইটি একটি কার্যকর শিক্ষা সহায়ক।














































































Reviews
There are no reviews yet.